এ বার পোশাক এবং বয়স নিয়ে ট্রোলের মুখে জয়া

news-image

বিনোদন ডেস্ক : ট্রোলিং যেন এখন সব কিছুতেই! কারও বিয়ে থেকে শুরু করে কারও ডিভোর্সের খবর, সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠেনি, এমন কোনও বিষয় খুঁজে পাওয়া দায়। এ বার বিষয়বস্তু জয়া আহসানের পোশাক। নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ছবি আপলোড করেন জয়া। অফ শোল্ডার সাদা পোশাকে, কোঁকড়ানো চুলে জয়া সেখানে মোহময়ী।

ছবি পোস্ট হতেই লাইক ও কমেন্টের বন্যা। তবে তার মধ্যেই নেটাগরিকদের একাংশকে জয়ার পোশাকের ধরন এবং বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়। অবলীলায় তারা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। এ ধরনের নেতিবাচক কমেন্টে মাত্র ঘণ্টা তিনেকের মধ্যেই ভরে যায় অভিনেত্রীর পোস্ট।

পাশাপাশি, জয়ার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার শুভানুধ্যায়ীরা। তাদের মধ্যে অনেককেই কুরুচিকর মন্তব্যকারীদের তীব্র ভর্ৎসনা করতে দেখা গিয়েছে।

তবে এ ধরনের ট্রোলিং বা মন্তব্য নিয়েই কখনওই মাথা ঘামাননি জয়া। নিজের কাজ মন দিয়ে করে এগিয়ে যাওয়াতেই বিশ্বাস রাখেন অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন