,

বাসর ঘর রেখে নবদম্পতির পলায়ন

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরে গুরুদাসপুরে রাতের আঁধারে আয়োজন করা হয় বাল‌্যবিয়ের। খবর পেয়ে রাতেই বিয়ে বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তার উপস্থিতি টের পেয়ে বাসর ঘর থেকে দৌঁড়ে পালিয়ে যায় নবদম্পতি ও বিয়ে বাড়ির লোকজন।

ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামে। শনিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন ইউএনও তমাল হোসেন।

ইউএনও তমাল হোসেন জানান, মামুতপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে দুধগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে নুপুর খাতুনের বাল্যবিয়ের খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন। নুপুর খাতুন অষ্টম শ্রেণির ছাত্রী। প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বর-কনেসহ সবাই পালিয়ে যায়।

ঘটনাস্থলেই বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।

স্থানীয় মেম্বার হিটলার হোসেন জানান, বর কনেসহ তাদের অভিভাবককে রোববার দুপুরে উপস্থিত করার জন্য ইউএনও নির্দেশ দিয়েছেন। এখনও বর কনেসহ তাদের অভিভাবকরা আত্মগোপনে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা