রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন তরুণ নিহত হয়েছেন। উপজেলার দুয়ারিয়া-রাজাপুর সড়কের দুয়ারিয়া মোড় থেকে আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলে করে তিনজন দুয়ারিয়া থেকে রাজাপুর যাচ্ছিলেন।

লালপুর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে স্থানীয় লোকজন উপজেলার দুয়ারিয়া মোড়ে দুয়ারিয়া-রাজাপুর সড়কের পাশে তিন ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা পুলিশকে জানান। খবর পেয়ে সকালে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি উদ্ধার করে থানায় নেয়।

নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে সজীব হোসেন (২২), একই উপজেলার আতিকপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে ফয়সাল হোসেন (২১) ও পাবনার ঈশ্বরদী উপজেলার নিকরহাটি গ্রামের আবু সাঈদ মোল্লার ছেলে জিহান আলী (২২)। সজীব ও ফয়সাল উচ্চ মাধ্যমিকের ছাত্র।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণে তারা তিনজন ছিটকে সড়কের পাশে পড়ে যান।

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী