ভাসানচরে আনন্দময় রোহিঙ্গাদের নতুন আবাস

news-image

নিজস্ব প্রতিবেদক : ভাসানচরে রোহিঙ্গাদের জন্য প্রায় ৩১০০ কোটি টাকায় নির্মিত অস্থায়ী আবাসস্থলে এখন উৎসের আমেজ। শুক্রবার দুপুরে রোহিঙ্গাদের প্রথম বহর সেখানে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের বরণ করে নেয় কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে ভাসানচরে এসে প্রথম রাতটা স্বস্তির সঙ্গে নিরাপদে কাটিয়েছে রোহিঙ্গাদের প্রথম দলটি।

রোহিঙ্গাদের আবাসস্থলের আশপাশ ঘুরে দেখা গেছে, আনন্দময় কাটছে তাদের নতুন আবাস। সকাল থেকে এদিক–সেদিক ছোটাছুটি আর খেলায় মশগুল শিশুরা।

ভাসানচরে ঘুরে দেখা গেছে, শুক্রবার এখানে আসা ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গার সবাইকে রাখা হয়েছে কাছাকাছি। এক লাখ রোহিঙ্গার জন্য ১২০টি গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৪৪০টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে আছে ১৬টি কক্ষ, সামনে আটটি, পেছনের দিকে আরো আটটি।

রান্নার জন্য প্রতি আটটি পরিবারের জন্য একটি নির্দিষ্ট জায়গায় আটটি চুলা আছে। আর প্রতি আটটি কক্ষের জন্য তিনটি শৌচাগার এবং দুটি গোসলখানা রয়েছে। ভাসানচরে ২০ শয্যার হাসপাতালে ব্রিফিংয়ের আয়োজন করেছে আশ্রয়ণ ৩ প্রকল্প কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের প্রথম দল রওনা দেয় চট্টগ্রামে। সেখান থেকে শুক্রবার সকালে ৮টি জাহাজে করে এক হাজার ৬৪২ রোহিঙ্গা রওনা হন ভাসানচরে। যেখানে আগে থেকেই রোহিঙ্গাদের স্বাগত জানাতে নানা রঙের ব্যানার ফেস্টুন লাগানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানার ফেস্টুনও সেখানে রয়েছে। সেসবে শেখ হাসিনাকে মাদার অব হিউমিনিটি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভাসানচর দ্বীপটি বাসস্থানের উপযোগী করা, অবকাঠামো উন্নয়ন, বনায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নৌবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছিল। রোহিঙ্গাদের জন্য আধুনিক বাসস্থান ছাড়াও বেসামরিক প্রশাসনের প্রশাসনিক ও আবাসিক ভবন, আইন প্রয়োগকারী সংস্থার ভবন, মসজিদ, স্কুল হিসেবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ভবন, হাসপাতাল, ক্লিনিক ও খেলার মাঠ নির্মাণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন