রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরে হোয়াটসঅ্যাপের নতুন নীতি, না মানলে অ্যাকাউন্ট ডিলিট

news-image

অনলাইন ডেস্ক : নতুন বছরে হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আসছে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে টার্মস অব সার্ভিস বদলাতে চলেছে এ মেসেজিং অ্যাপ।

বিষয়টি শিগগিরই ইন-অ্যাপের মাধ্যমে ইউজারদের জানাবে হোয়াটসঅ্যাপ। আর যে সব ইউজারেরা অ্যাপটির নতুন নীতি মানতে পারবেন না, তাদের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইতিমধ্যেই মেসেজিং অ্যাপটির টার্মস অব সার্ভিস এবং প্রাইভেসি পলিসি রয়েছে। ইউজারের ডেটা এবং বিভিন্ন তথ্য সুরক্ষায় এসব নীতি।

তবে এ প্রথমবার টার্মস অব সার্ভিসের আপডেট নিয়ে গ্রাহকদের সতর্ক করল হোয়াটসঅ্যাপ।

ফেসবুক মালিকানাধীন কোম্পানিটি জানায়, Agree-অপশনে ক্লিক করলেই আপনি নতুন টার্মস মেনে নেবেন, যা প্রয়োগ হবে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। এই দিনের পর থেকে আপনাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপের নতুন টার্মস মানতে হবে। আর যদি আপনি তা না মানেন, তাহলে অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারেন।’

কোনও ইউজার যদি নতুন টার্মস অব সার্ভিস না মানেন, তাহলে নিজেকেই ওই অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। না হলে হোয়াটসঅ্যাপই সেই অ্যাকাউন্ট ডিলিট করে দেবে।

ইন-অ্যাপ ব্যানারের সাহায্যেই ইউজারদের নতুন এই টার্মস অব সার্ভিস সম্পর্কে সজাগ করা হবে। নতুন ফিচার যোগ করলে বা পুরোনো ফিচারে কোনও পরিবর্তন আসলে তাও ইন-অ্যাপের মাধ্যমেই জানাবে হোয়াটসঅ্যাপ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী