,

ব্রাজিলে ব্রিজ থেকে উড়ে গিয়ে যাত্রীবাহী বাস রেললাইনে, নিহত ১৭ (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে ব্রিজ থেকে একটি যাত্রীবাহী বাস উড়ে গিয়ে নিচে রেললাইনে এসে পড়ে। চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া বাসটির ভেতরে থাকা ১৭ জনের মৃত্যু ঘটেছে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার মানাজ গ্যারিজ অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। আহতের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যান আরও ৫ জন।

ব্রিজ থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় পুলিশ জানায়।

এক ভিডিওতে দেখা যায়, ব্রিজ থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনে পড়ে আছে বাসটির ধ্বংসস্তূপ। কাছেই একটি জলাধার। বাসটি থেকে ধোঁয়া উড়ছিল।

এ ঘটনার তদন্ত চলছে। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায় বলে পুলিশের প্রাথমিক ধারণা।

অন্যদিকে স্থানীয় পত্রিকা ফোলহা জানায়, ব্রিজ থেকে পড়ার আগে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে বাসটির।

ফেডারেল হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, ব্রিজে নেমে দৌড়ে পালিয়ে যায় চালক। পুলিশ তাকে খুঁজছে।

 

https://twitter.com/i/status/1334946580978405381

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের