,

স্বামীকে কাছে পেতে দুই স্ত্রীর হাতাহাতি

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : এক পুরুষকে নিয়ে টানাহেঁচড়া করছিলেন দুই নারী। চলছিল তুমুল ঝগড়া। একপর্যায়ে জানা গেল দুজনই তার স্ত্রী। এক স্ত্রী রেখে গোপনে আরেকটি বিয়ে করেছেন। বিষয়টি জানাজানি হওয়ায় এ হাতাহাতির ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ব্যক্তির নাম মো. আলমগীর।

স্ত্রী পরিচয়দানকারী নোয়াখালীর স্থায়ী বাসিন্দা ফাতেমা বেগম রত্নার দাবি, প্রায় ১৫ বছর আগে চট্টগ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আলমগীরের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে তারা বিয়ে করেন। আলমগীর নিজ বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানালেও তাকে কখনো নিয়ে যাননি। ভাড়া বাসায় থাকতেন তারা। ১০ ও ৬ বছর বয়সী দুটি সন্তানও রয়েছে তাদের সংসারে।

সম্প্রতি ফাতেমা জানতে পারেন, আছমা খাতুন নামে উপজেলার শাকপুরা এলাকার দুই সন্তানের এক জননীর সঙ্গে গোপনে সংসার পেতেছেন আলমগীর। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে বাসা থেকে বেরিয়ে উধাও হয়ে যান স্বামী।

সবশেষ বৃহস্পতিবার ওই নারীর সঙ্গে ঘুরতে দেখে স্বামী আলমগীরকে ঝাপটে ধরেন ফাতেমা। এ সময় তাদের মধ্যে টানাহেঁচড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ অবস্থায় তাদের ধরে থানায় নিয়ে যায় স্থানীয়রা। কিন্তু থানায় যাওয়ার পর আছমা খাতুনকে নিয়ে কৌশলে সটকে পড়েন আলমগীর।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের