শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যেই বসবে পদ্মা সেতুর শেষ স্প্যান

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর শেষ স্প্যানটি চলতি ডিসেম্বর মাসের ১০ তারিখের মধ্যেই বসে যাবে-এমনটাই আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সমালোচনা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আজ শুক্রবার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

পদ্মা সেতুর ৪০টি স্প্যান বসেছে। আর মাত্র একটি স্প্যান বসলেই পূর্ণাঙ্গ অবকাঠামোর রূপ পাবে পদ্মা সেতু। আর সেই স্প্যানটি চলতি মাসের ১০ তারিখের মধ্যেই বসবে বলে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, সবার জন্য এ সুখবরটি জানাতে চাই, এই বিজয়ের মাসেই পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যান বসে যাবে।

এ সময় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সমালোচনা করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ