শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিতর্কিত কৃষি আইন সংস্কারের ইঙ্গিত মোদি সরকারের

news-image

অনলাইন ডেস্ক : ভারতে বিতর্কিত ৩ কৃষি আইন সংস্কারের ইঙ্গিত দিল মোদি সরকার। কিন্তু পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অটল আন্দোলনরত কৃষকরা।

বৃহস্পতিবার সরকারপক্ষের সাথে কৃষকদের ৭ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়। চতুর্থ ধাপের সমঝোতা আলোচনায়ও হয়নি দফারফা। ঠিক হয়েছে- শনিবার আবারও কৃষক প্রতিনিধি দলের সাথে বৈঠক করবে সরকারপক্ষ। সেখানেই চূড়ান্ত সমাধান আসবে- এমনটা প্রত্যাশা কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের।

অন্যদিকে ভারতীয় কিষাণ ইউনিয়নের মহাসচিব জগমোহন সিং জানিয়েছেন- শুক্রবারের মধ্যে আইন প্রত্যাহার না হলে; ৫ ডিসেম্বর তারা আলোচনায় বসবেন না।

সেপ্টেম্বরে পাস হওয়া ৩টি বিতর্কিত কৃষি আইনে- সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেতো কৃষকরা। কিন্তু কৃষকদের অভিযোগ এর ফলে সরকারের দেওয়া ন্যূনতম সহায়ক মূল্য হারাতে হতো কৃষকদের। আর এ সুযোগেই লাভবান হতো মুনাফাখোরেরা।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ