,

দিরাইয়ের বিতর্কিত সেই ইউএনও সফি উল্লাহ বদলি

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ের বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহকে অবশেষে বদলি করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এটি সমপদে নিয়মিত বদলি। পদোন্নতি বদলি নয়, উনি নিয়মিত পদায়নে সমপদে নৌপরিবহন মন্ত্রণালয়ে বদলি হয়েছেন।

জানা যায়, প্রতিপক্ষের খেলোয়াড়কে পেটানোই শুধু নয়, দিরাই’র ইউএনও উপজেলায় যোগ দিয়েই একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিলেন সফি উল্লাহ। প্রকাশ্য সমাবেশে জনপ্রতিনিধিদের সাথে বিতর্কসহ ক্ষমতার অপব্যবহার করেন।

গত ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় দিরাইয়ে রাফসান একাডেমি ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের বেধড়ক পেটান ইউএনও শফি উল্লাহ। এসময় ভিডিও ধারণ করতে গেলে এক দর্শককেও পেটান তিনি।

এর আগে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের নাম নিজের ছেলে ‘রাফসান’র নাম অনুসারে নামকরণ করেন। শুধু তাই নয়, এলাকার নবীন-প্রবীণ খোলোয়ারকে পাশ কাটিয়ে টুর্নামেন্টের উদ্বোধনও করান নিজের ছেলেকে দিয়েও।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের