শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে অগ্নিসংযোগ: বিএনপির ৬৫ নেতাকর্মীর জামিন বহাল

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের বিভিন্ন থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির ৬৫ নেতাকর্মীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার তাদের জামিন বহাল রাখেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজধানীর বিভিন্ন থানায় করা সাতটি মামলায় ৬৫ জনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

গত ১৮ নভেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ ৫ জানুয়ারি পর্যন্ত আসামিদের জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজ করে দিলেন।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বিকালে ঢাকার বিভিন্ন স্থানে ১০টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়। এসব মামলার আসামি বিএনপির কয়েকশ’ নেতাকর্মী।

এর মধ্যে সাতটি মামলায় অন্যদের সঙ্গে আসামি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে নির্বাচন করা ইশরাক হোসেন এবং ঢাকা-১৮ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এস এম জাহাঙ্গীর হোসেনকে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ