,

ভারতে ‘লাভ জিহাদ’ আইনে মুসলিম যুবক আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একজন হিন্দু নারীকে মুসলমান করার চেষ্টা করায় একজন মুসলমান পুরুষকে আটক করেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশ। দেশটিতে লাভ জিহাদ আইনে এ প্রথম আটকের ঘটনা এটি। লাভ জিহাদ মানে মুসলিম ছেলেদের হিন্দু মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করা। খবর বিবিসি।

দেশটিতে এ আইন নিয়ে ব্যাপক সমালো চনা হয়েছে। ভারতের এ আইনকে অনেকেই নাৎসি জার্মানির নেতা হিটলারের আনা ইহুদী-বিরোধী আইনের সঙ্গে তুলনা করছেন। ১৯৩৪ সালে নাৎসি জার্মানিতে ইহুদীদের সঙ্গে তথাকথিত ‘এরিয়ান’ বা আর্য বংশোদ্ভূতদের বিয়ে ও যৌন সম্পর্ক নিষিদ্ধ ঘোষণা করে একটি আইন আনা হয়েছিল।

উত্তর প্রদেশের পর দেশটির আরো চারটি রাজ্যে লাভ জিহাদ থামাতে এমন আইন করার চেষ্টা চলছে। এর আগে উত্তরপ্রদেশে একজ মেয়ের বাবা আদালতে গিয়ে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে করার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছিল। যদিও মেয়েটির অন্য পুরুষের সাথে বিয়ে হয়েছে।

আটকের পর অভিযুক্ত মুসলিম যুবককে ১৪ দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। তবে মেয়েটির সাথে কোন যোগাযোগ নেই বলে দাবি করছেন আটককৃত যবক। নতুন আইনে সর্বোচ্চ ১০ বছরের সাজার কথা বলা আছে যাতে জামিনের কোন ব্যবস্থা রাখা হয়নি।

সম্প্রতি উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছে, বিয়ে করার জন্য ধর্মপরিবর্তন করা যাবে না। হাইকোর্ট রায় দিয়েছে এক মুসলিম মেয়ের হিন্দু ছেলেকে বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করা নিয়ে। এর পরেরই লাভ জিহাদ রুখতে নতুন এ আইন প্রনয়ণ করা হয়।

উল্লেখ্য, নভেম্বরে প্রথম প্রদেশটিতে ধর্মান্তরিত করে বিয়ে করা ঠেকাতে এ আইন পাস করা হয়। যদিও এর আগে ভারতের হাইকোর্টের এক রায়ে বলা হয়েছিল যে, ” দুজনকে আমরা হিন্দু-মুসলিমের দৃষ্টিতে দেখছিই না। বরং দেখছি দুজন সাবালক ব্যক্তি হিসেবে, যাদের নিজস্ব জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে।”

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের