,

জেনারেল সারওয়ার্দীর অর্থপাচার অনুসন্ধানে নেমেছে দুদক

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনসার ভিডিপি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীর বিরুদ্ধে অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জাল-জালিয়াতি করে অর্থ উপার্জনের বিভিন্ন অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, তিনি অবৈধ উপায়ে তার উপার্জিত টাকা বিদেশে পাচার করেছেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে তা যাচাই-বাছাই করে দুদকের উচ্চপর্যায়ের টিম। পরে তা অনুমোদনের জন্য কমিশনে দেওয়া হয়। এ ব্যাপারে অনুসন্ধান কমিটি গঠনে সিদ্ধান্ত দেওয়া হয়। এ বিষয়ে একটি টিম বিভিন্ন দফতরে সারওয়ার্দীর সম্পর্কে তথ্য চাইবে বলে জানা গেছে। তবে দুদকের দায়িত্বশীল কেউ এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বিভিন্ন সময় নানা বিতর্কিত বক্তব্যের মাধ্যমে আলোচিত ও সমালোচিত। মোবাইল ফোনে হুমকি ও মানহানির অভিযোগে সাবেক স্ত্রী ফারজানা নিগারের বিরুদ্ধে ২৭ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি