,

কাঁদলেন অপু বিশ্বাস!

news-image

অনলাইন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস তার ‘প্রিয় কমলা’ ছবির ডাবিংয়ে এসে অঝোরে কাঁদলেন। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির ডাবিংয়ে গতকাল মঙ্গলবার এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন এই তিনি।

অপু বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, বীরাঙ্গনাদের নিয়ে ছবিটির গল্প। এ ধরনের চরিত্রে এবারই প্রথম। চরিত্রটি বেশ আবেগঘন। সংলাপগুলো স্পর্শকাতর আর হৃদয়ে দাগ কেটে যায়। সেই সংলাপ দিতে গিয়ে খুব বেশি ইমোশনাল হয়ে যাই। তাই চোখের পানি আটকে রাখতে পারিনি।

জানা গেছে, সিনেমাটিতে এক বিরাঙ্গনা নারীর চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। টানা ১৮ দিন শুটিং শেষ করে এখন ডাবিং পর্ব চলছে। এখন পর্যন্ত বহু ছবিতে অভিনয় করলেও এমন আবেগপ্রবণ হয়ে কখনো কেঁদেছেন বলে মনে পড়ে না তার।

অপুর কথায়, ‘ক্যারিয়ারে চল্লিশটি ছবি করার পর ডাবিং দেওয়ার সুযোগ পাই আমি। ছবিটির নাম ‘বলো না কবুল’। ওই ছবির পর টানা ডাবিং করেছি। আজকের মতো অভিজ্ঞতা কমই হয়েছে। আশা করি দর্শকদেরও ছবিটি ভালো লাগবে।’

ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এতে কমলা চরিত্রে অপুকে আর বাপ্পিকে প্রিয় চরিত্রে দেখা যাবে। ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান ও মালা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম