,

বিশ্বে প্রথম করোনার টিকা অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকার ব্যাপক ব্যবহারের অনুমোদন দিল। ব্রিটিশ ওষুধ সংস্থা এমএইচআরএ বলছে, করোনা প্রতিরোধে এ টিকা ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হওয়ায় এবং ভ্যাকসিনটি নিরাপদ হওয়ায় এ অনেুমোদন দেওয়া হয়েছে। বিবিসি।

প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে জনসাধারণের মাঝে এ টিকা প্রদান করা হবে। দেশটি ইতোমধ্যে ৪ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়ে রেখেছে। যা দ্বারা ২ কোটি মানুষকে ২ ডুজ করে টিকা প্রদান করা সম্ভব। কয়েক দিনের মধ্যেই দেশটিতে এ টিকা পাওয়া যাবে। প্রথম ধাপে প্রায় ১ কোটি টিকা পাবে দেশটি।

এর আগে তৃতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক ফলাফলের বরাতে ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকর বলে জানানো হলেও এবার বিস্তারিত ফলাফল পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে ওই ভ্যাকসিন ৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে ৯৫ শতাংশ কার্যকর। তৃতীয় ধাপের এই পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেক।

ফাইজারের টিকা তৈরিতে এমআরএনএ–এর মতো যে নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তা ভাইরাসের বিরুদ্ধে মানুষের প্রতিরোধী শক্তিকে সক্রিয় করে। টিকাটি সংরক্ষণে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৯৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রার প্রয়োজন পড়ে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা