,

হঠাৎ ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনলেন চালক (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : স্টেশন, ক্রসিং ছাড়াই হঠাৎ নারায়ণগঞ্জে থেমে গেল একটি ট্রেন। পরে জানা গেলো, ঝালমুড়ি কেনার জন্য ট্রেন থামিয়েছেন চালক। সোমবার রাতে এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন থামিয়ে ট্রেনের চালক শহরের অদূরে উকিলপাড়া এলাকার রেল লাইনের পাশে বসা এক নারী বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি সংগ্রহ করছেন।

তবে সেই ট্রেনের চালক কে ছিলেন? সে ব্যাপারে কোনো তথ্য দিতে চাননি নারায়ণগঞ্জ রেলস্টেশনের কোনো কর্মকর্তাই।

ভিডিও ধারণ করা ব্যক্তি দিপ্ত সাহা বলেন, ‘এই ঘটনা নতুন নয়। এর আগেও এ বিষয়টা আমি ৫-৬ দিন খেয়াল করেছি। প্রায়ই সন্ধ্যায় বা রাতে ঢাকাগামী বা ঢাকা থেকে আসা ট্রেনটি এ এলাকায় এসে স্লো হয়ে থেমে যায়। তাই সোমবার ভিডিও ধারণ করেছি।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার কামরুল ইসলাম বলেন, ‘আমি এখনো এমন কোনো ভিডিও দেখিনি বা অভিযোগ পাইনি। যদি ট্রেন থামিয়ে ঝালমুড়ি খেয়ে থাকে, তাহলে খুব খারাপ কাজ করেছে। আমি খবর নিচ্ছি, কে করেছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের