,

পরমাণু বিজ্ঞানী হত্যায় সৌদির দায় অস্বীকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পেছনে সৌদি আরবের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান। তবে সৌদির পররাষ্ট্রমন্ত্রী এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রয়টার্স।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর এক বিবৃতিতে বলেন, ইরানে যে কোনো নেতিবাচক ঘটনা ঘটলেই তার দায় সৌদির ওপর চাপিয়ে দিতে মরিয়া হয়ে ওঠেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি এক টুইট বার্তায় বলেন, এরপর কি ইরানে ভূমিকম্প বা বন্যার জন্যও আমাদের দায়ী করা হবে? তিনি আরও বলেন, কোনো ধরনের হত্যাকাণ্ডে জড়িত থাকার নীতিতে বিশ্বাস করে না সৌদি আরব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ গত সোমবার ইনস্টাগ্রামে বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার গোপন বৈঠক ফাখরিজাদেহ হত্যায় ভূমিকা রেখেছে। ওই বৈঠক ছিল একটি ষড়যন্ত্র।

গত মাসে মোহাম্মদ বিন সালমান ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি গোপন বৈঠক হয় বলে গণমাধ্যমে খবর আসে। তবে এমন কোনো বৈঠকের কথা অস্বীকার করেছে রিয়াদ।

অন্যদিকে ফাখরিজাদেহের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। উল্লেখ্য, ফাখরিজাদেহকে হত্যার প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার করেছে ইরান। সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি