রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের তফসিল আজ অথবা আগামীকাল

news-image

অনলাইন ডেস্ক : আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি) আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের প্রায় ৬০টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারে। গত রবিবার নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে এ কথা জানা গেছে। সূত্র মতে, ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হতে পারে ১৬ জানুয়ারি। এর আগে প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এসব পৌরসভায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর। গত রবিবারের কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ভোটের তারিখ সম্পর্কে বলেন, জানুয়ারির মাঝামাঝি দ্বিতীয়, শেষ দিকে তৃতীয় ধাপ এবং ফেব্রুয়ারির মাঝামাঝি চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিটি ধাপে কমবেশি ৬০টি করে পৌরসভায় ভোট নেওয়া হবে। প্রতিটি ধাপে ৩০টি পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি পৌরসভাগুলোতে ব্যালট পেপারে ভোট হবে। শীতকালে দিন ছোট হওয়ায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী