শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্মুক্ত স্থানে এবার বিজয় দিবসের অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে আসছে বিজয় দিবসে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সভায় তিনি এ কথা জানান। বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাটি হয়। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ বছর উন্মুক্ত স্থানে বিজয় দিবসের কোনো অনুষ্ঠান করতে পারবেন না। তবে ইনডোর অনুষ্ঠান করতে পারবেন এবং অনুষ্ঠান করার আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে অনুষ্ঠানে কারা আসছেন, কারা থাকবেন ইত্যাদি।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিজয় দিবসের ঘরোয়া অনুষ্ঠান করা যাবে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে।

ইনডোরের অনুষ্ঠানে নাশকতামূলক কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে গোয়েন্দারা নজরদারি রাখবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও জানান, বিজয় দিবসের দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ সারা দেশে জেলা উপজেলায় তোপধ্বনিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় স্মৃতিসৌধ সাভারে গমনাগমন ও ফুল দেওয়ার সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বিজয় দিবসে বরাবরের মতো শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা এবং কারাগার, হাসপাতাল বৃদ্ধাশ্রমে এতিমখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ