শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ উধাও শবনম ফারিয়া!

news-image

বিনোদন ডেস্ক : বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মাথায় সংসার জীবনের ইতি টানলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী হারুন অর রশীদ অপু। গত ২৭ নভেম্বর নিজ ইচ্ছায় বিচ্ছেদ পত্রে সই করেন এই দম্পতি।

নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ও অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্ট দিয়ে সংসার ভাঙার খবর জানিয়েছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী।

কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, যে ফেসবুক পেইজে ডিভোর্সের ঘোষণা দিয়েছিলেন শবনম ফারিয়া সোমবার (৩০ নভেম্বর) থেকে সেই পেইজটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

শোনা যাচ্ছে, নিজের অ্যাকাউন্ট ও পেইজ ডিএকটিভ (বন্ধ) করে রেখেছেন শবনম ফারিয়া। বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা থাকায় আপাতত ফেসবুক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া ও অপু। বিয়ের এক বছর পর থেকেই তাদের সম্পর্ক শিথিল হতে শুরু করে। এরপর দীর্ঘদিন আলাদাও থাকেন তারা।

সবশেষ গত শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় অপুর সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেন ফারিয়া। এ ব্যাপারে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দেন তিনি। সেখানে ফারিয়া লেখেন, ‘জীবনটা নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। কখনও বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়! আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না।’

এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজ অঙ্গনে তাদের নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

এদিকে রোববার (২৯ নভেম্বর) নতুন করে আরেকটি স্ট্যাটাস দেন ফারিয়া। সেখানে তিনি লেখেন, ‘আমার বিচ্ছেদের সংবাদ প্রকাশের পর থেকে মানুষ আমাকে দোষ দিচ্ছেন, গালি-গালাজ করছেন। তবে কী আমি জানবো মানুষকে ছোট করা পছন্দ করেন মানুষ! আমি কেন স্ট্যাটাসে লিখেছি বিচ্ছেদ সুন্দর হবে। কেন বলছি আমরা বিচ্ছেদের পরও বন্ধু থাকবো।’

রোববারের এই স্ট্যাটাস দেয়ার পর থেকেই ফেসবুক থেকে উধাও হয়ে যান শবনম ফারিয়া।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ