শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ২ গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু’টি গ্রন্থ প্রকাশ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র এক সভায় এ সিদ্ধানের কথা জানানো হয়। কমিটির আহ্বায়ক এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন- এর সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের এবং ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ‘বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা ভাবনা’ ও ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক দুটি গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব গ্রন্থের অনলাইন আর্কাইভিং ও স্যোশাল মিডিয়া কনটেন্ট প্রস্তুত করা হবে।

এছাড়া, ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ জানিয়েছে। সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ