শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে হত্যা: সৎ ছেলের দোষ স্বীকার

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর কাফরুলে মা সীমা বেগমকে (৩১) কুপিয়ে হত্যার পর আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলার চেষ্টার মামলায় নিহতের সৎ ছেলে এসএম আশিকুর রহমান নাহিদ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সারিফুজ্জামান আসামিকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে উত্তরখান থানা এলাকা হতে নাহিদকে (২৭) গ্রেপ্তার করা হয়।

গত রোববার সকাল আনুমানিক ১১টায় কাফরুল থানার পূর্ব বাইশটেক এলাকার একটি বাসা থেকে সীমার লাশ উদ্ধার করে পুলিশ। তাকে প্রথমে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে তার লালে আগুনে দিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় সীমার বড় ভাই শরীফ মোহাম্মদ বাদী হয়ে কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন।

জানা যায়, নিহত সীমার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। শাহজাহান সিকদারের দ্বিতীয় স্ত্রী সে। ৩-৪ মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ