,

বাংলাদেশি নন মালয়েশিয়ায় মারধরে ভাইরাল সেই যুবক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২৭ নভেম্বর রাতে এক মালয়েশিয়ানকে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধড়ক পেটান ওই যুবক

মালয়েশিয়ার জহুর প্রদেশের জালান তেব্রাউয়ের একটি হাইওয়েতে এক যুবককে (৩৯) সড়কে ফেলে লোহার রড দিয়ে বেধড়ক পেটানো হয়েছিল। পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই যুবকের পরিচয় মিলেছে। তিনি একজন ইরাকি নাগরিক। তাকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। এ ঘটনায় কোনো বাংলাদেশির সম্পৃক্ততা নেই।

রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার জহুর প্রদেশের জালান তামান শ্রী তেবারাউ এলাকা থেকে সেই ইরাকি নাগরিককে গ্রেফতার করে পুলিশ।

জোহর বারু সেলাতান (জেবিএস) জেলা পুলিশ প্রধান এসিপি পাজলি মোহাম্মদ জাইন জানান, গ্রেফতারের সময় ইরাকি নাগরিকের কাছে দেশটিতে বসবাসের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পুলিশ জানায়, ওই মারধরের ঘটনায় কোনো বাংলাদেশির সম্পৃক্ততা পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে এক মালয়েশিয়ানকে রাস্তায় ফেলে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে দেখা যায় এক যুবককে। এ ঘটনায় ওই মালয়েশিয়ান মারাত্মকভাবে আহত হন। দূর থেকে পুরো ঘটনা ভিডিও করেন অনেকে। ওই যুবককে বাংলাদেশি অবহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিডিও ছাড়লে মূহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। তবে আটকের পর জানা যায়, ওই ঘটনায় কোনো বাংলাদেশির সম্পৃক্ততা নেই।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের