,

নিজের মিথ্যা মামলার সাক্ষীতেই ফাঁসলেন বাদী!

news-image

অনলাইন ডেস্ক : ভিন্ন ব্যক্তিকে পিতামহ দাবি করে তার সম্পত্তিতে ভাগ বসানোর চেষ্টা করেছিলেন বাদী। এ জন্য দেওয়ানি আদালতে মামলাও করেন তিনি। অবশেষে বাদীর সাক্ষীই তার সব জারিজুরি ফাঁস করে দেন। মামলাটি ‘মিথ্যা’ প্রতিপন্ন হওয়ায় বাদীকে দশ হাজার টাকা জরিমানা করে তার মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার রাজশাহীর তানোর সহকারী জজ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন এই রায় দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, মমিন মণ্ডল নামক এক ব্যক্তিকে আপন পিতামহ দাবি করে তার সম্পত্তিতে অংশ চেয়ে তানোর সহকারী জজ আদালতে বাদী হয়ে ৫৩/১২ মামলা করেন আইয়ুব আলী। বাদী তার মামলায় উল্লেখ করেন, মমিন মণ্ডলের সন্তান করিম বক্স ও এলাহী বক্স। করিম বক্স বাদীর বাবা আর এলাহী বক্স বাদীর চাচা।

কিন্তু চাচা এলাহী বক্স বাদীর পক্ষে ওই মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতকে জানান, বাদী আইয়ুব আলীর পিতামহের নাম আলিম মণ্ডল (মমিন মণ্ডল নয়)। বাদীর চাচার সাক্ষ্যের সঙ্গে বাদীর দাবির আরও অনেক গড়মিল পাওয়া যায়। এছাড়াও পুরাতন খতিয়ান ও সাক্ষ্যপ্রমাণ থেকে বেরিয়ে আসে, যে মমিন মণ্ডলের সম্পত্তি গ্রহণের জন্য বাদী মামলা করেছেন, তার সন্তানের নাম মূলত হায়াত বক্স ও আতেজান।

এভাবে ভিন্ন ব্যক্তিকে নিজ পিতামহ দাবি করে মিথ্যা মামলা দায়ের করায় আদালত বাদীর মামলা খারিজ করে দেন এবং বাদীর ওপর দশ হাজার টাকা খরচারোপ করেন। খরচার এই অর্থ বিবাদী প্রাপ্ত হবেন বলে আদালত আদেশ দেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের