শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাতকের শরীরে পাওয়া গেলো করোনার অ্যান্টিবডি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে সদ্য ভূমিষ্ঠ এক শিশুর শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে। এর আগে ওই শিশুর মা গর্ভবতী থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সেলিন নাগ চাং নামে ওই নারী চলতি মাসে সন্তান জন্ম দেন। আর সেই সন্তানের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে।

এর আগে গত মার্চে নাগ চাং গর্ভবতী থাকার সময় করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর আড়াই সপ্তাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তিনি।
কিন্তু চলতি মাসে জন্ম দেয়া তার ছেলে সন্তানের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। উল্টো ডাক্তাররা শিশুটির শরীরে করোনা অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করেছেন।

এ ব্যাপারে সেই শিশুর মা সেলিন নাগ চাং বলেন, ‘ডাক্তার আগেই সন্দেহ করেছিলেন যে গর্ভকালীন সময়ে আমি করোনা অ্যান্টিবডি আমার শরীর থেকে বাচ্চার শরীরে প্রেরণ করেছি। তবে এই ব্যাপারে নিশ্চিত ছিল না ডাক্তার।’

তিনি বলেন, করোনা শনাক্ত হওয়ার পর তিনি কিছুটা অসুস্থতা বোধ করেন এবং প্রায় আড়াই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটি এখনো নিশ্চিত নয় যে গর্ভকালীন কিংবা প্রসবের সময় কোভিড-১৯ মায়ের শরীর থেকে সন্তারের শরীরে ছড়ায় কি না।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ