,

স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগে পুলিশ কনস্টেবল কারাগারে

news-image

অনলাইন ডেস্ক : বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে আহত করার মামলায় পুলিশ কনস্টেবল আনিছুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ রবিবার তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অভিযুক্ত আনিছুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলার চরখাগকাটা এলাকার আ. রব হাওলাদারের ছেলে ও ভোলা জেলার সদর থানায় নিয়োজিত পুলিশ কনস্টেবল।

সূত্র জানায়, ২০১৮ সালের ২৯ জুন আনিছুর রহমানের সাথে নগরীর কাউনিয়া এলাকার সুমি আক্তার হিরার বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৯ সালের ২৭ আগস্ট সন্তান গর্ভে থাকাকালীন সময় আনিছুর রহমান তার স্ত্রীকে ৫ লাখ টাকা যৌতুক দাবিতে তাকে মারধর করে তাড়িয়ে দেন। ২০১৯ সালের ২৪ ডিসেম্বর দুপুরে আনিছুর রহমান ও তার সহযোগী রাসেল হাওলাদার পুনরায় জমি কিনতে সুমি আক্তারের কাছে ৫ লাখ টাকা যৌতুক চান। সুমি টাকা দিতে অপারগতা জানালে আনিছুর রহমান তাকে চাকু দিয়ে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় গত ২ জানুয়াার কোতয়ালী মডেল থানায় স্বামী আনিছুর রহমান ও তার সহযোগী রাসেলকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

গত ২৯ মার্চ তদন্ত কর্মকর্তা এসআই রোজিনা বেগম কনস্টেবল আনিছুর রহমানকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। গত ৮ নভেম্বর ট্রাইব্যুনাল আনিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শনিবার থানা পুলিশ আনিছুর রহমানকে গ্রেফতার করে। আজ তাকে ট্রাইব্যুনালে পাঠালে বিচারক কনস্টেবল আনিছুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা