রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজার করোনা রোগী শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি।

রবিবার দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ লাখ ৯২ হাজার ৯২০ জন।

এদিন দেশে নতুন করে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৬৯৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। যা আগের থেকে কিছুটা হলেও বেশি এবং দৈনিক আক্রান্তের থেকেও সামান্য বেশি।

দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৮ লাখ ২ হাজার ২৬৭ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস খানিকটা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ লাখ ৫৩ হাজার।

সূত্র : সংবাদ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী