ছেলের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে খেলোয়াড়দের পেটালেন ইউএনও!

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে নিজের ছেলের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তুচ্ছ ঘটনায় নিয়ে খেলায় অংশ নেওয়া বিপক্ষ দলের খেলোয়াড়দের পিটিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ। শুক্রবার বিকালে দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটার পর এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, নিজের শিশুপুত্রের নামে গঠিত ‘রাফসান একাডেমি’র ব্যানারে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ। টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা শুক্রবার বিকালে দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন দলের বিপক্ষে খেলায় অংশ নেয় উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শুরু হওয়ার আগেই উপজেলা প্রশাসন দল বহিরাগত খেলোয়াড় নিয়ে খেলতে চাইলে বিপক্ষ দলের খেলোয়াড়রা আপত্তি তোলেন। এমন পরিস্থিতির মাঝেই খেলা শুরু করেন রেফারি। খেলার দ্বিতীয়ার্ধে বিপক্ষ দলের করা একটি ফাউল নিয়ে উত্তেজিত হয়ে উঠেন ইউএনও। একপর্যায়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড় আবাসিক বিদ্যুৎ অফিসের লাইনম্যান কমলেশ দাসের দিকে তেড়ে যান তিনি। প্রতিপক্ষ খেলোয়াড় কমলেশ দাসকে ধাক্কা দিয়ে মাঠে ফেলে দেন তিনি। এ সময় দুই দলের খেলা ফেসবুক লাইভে প্রচার করছিলেন বিদ্যুৎ অফিসের কর্মচারী নুরুজ্জামান মুকুল। বিষয়টি ইউএনও দেখতে পেয়ে দৌঁড়ে গিয়ে নুরুজ্জামানকে শার্টের কলার ধরে মারতে মারতে তার মাবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। মোবাইল কেড়ে নিতে ব্যর্থ হওয়ায় পুরো ঘটনাটি ফেসবুক লাইভে প্রচারিত হয়। এমন পরিস্থিতিতে খেলা বন্ধ হয়ে যায়।

এদিকে ইউএনওর এমন ব্যবহারে উপস্থিত দর্শকরা উত্তেজিত হয়ে উঠলে অধীনস্থ কর্মচারীদের নিরাপত্তা বেষ্টনীতে সরকারি গাড়িতে উঠে মাঠ ত্যাগ করেন ইউএনও মো. সফি উল্লাহ।

দিরাই আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী হায়দার আলী বলেন, একজন বিচারক যখন অন্যায়ভাবে কারও গায়ে হাত তুলেন, তখন আর কিছুই বলার থাকে না। উপজেলার নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অনভিপ্রেত।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, খেলায় সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, বিষয়টি মিটে গেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সংবাদ সংক্রান্ত বিষয়ে স্থানীয় এক সাংবাদিক মুঠোফোনে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহকে ‘ভাই’ সম্বোধন করায় ওই সাংবাদিকের প্রতি ক্ষেপে যান তিনি। এ নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন