,

এবার ব্রাজিল প্রেসিডেন্টের করোনা ভ্যাকসিন না নেওয়ার ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : মহামারীর কবলে গোটা পৃথিবী। কেটে গেছে কয়েক মাস। পুরো বিশ্ব তাকিয়ে আছে কোভিড ভ্যাকসিনের দিকে। শোনা যাচ্ছে, আর খুব বেশি অপেক্ষা নয়। শিগগিরি দেখা মিলতে পারে ভ্যাকসিনের। এই পরিস্থিতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মুখে শোনা গেল ভিন্ন কথা। সোজা জানিয়ে দিলেন, তিনি ভ্যাকসিন নেবেন না! এটা তার অধিকার।

আসলে করোনা ভ্যাকসিনের বিষয়ে সংশয়াচ্ছন্ন বলসোনারো। তিনি আগেও একাধিকবার ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। এবার এক লাইভে ভ্যাকসিন নিতে সরাসরি অস্বীকার করলেন তিনি। তার কথায়, “আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি ভ্যাকসিন নেব না। এটা আমার অধিকার।”

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ওই লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।

নিজে ভ্যাকসিন নিতে অস্বীকার করার পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্ট বারবার বলেছেন, ভ্যাকসিন বাজারে আসার পরে তা নেওয়ার কোনও প্রয়োজন নেই ব্রাজিলের নাগরিকদের। গত অক্টোবরেই তিনি রসিকতা করে বলেছিলেন, ভ্যাকসিন কেবল তার কুকুরের প্রয়োজন হবে। কেবল ভ্যাকসিন নয়, মাস্কের কার্যকারিতা নিয়েও তার সন্দেহ। বলসোনারোর দাবি, এখনও পর্যন্ত ভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক কতটা কার্যকরী, সে বিষয়ে খুব সামান্য প্রমাণই পাওয়া গেছে। তাই মাস্ক পরার বিষয়েও তিনি সন্দিহান।

প্রসঙ্গত, গত জুলাইয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। প্রথম থেকেই মহামারীর বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোটা বিশ্বে করোনায় মৃতের সংখ্যার নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে এখনও পর্যন্ত ১ লাখ ৭১ হাজার মানুষ করোনার প্রকোপে মারা গেছেন। যদিও মোট আক্রান্তের হিসেবে ব্রাজিল তিন নম্বরে। তার অবস্থান আমেরিকা ও ভারতের পরে। এখনও পর্যন্ত ৬২ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা