শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য মন্ত্রণালয়ের সচিব হলেন খাজা মিয়া

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান খাজা মিয়াকে তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে তথ্য সচিব করা হয়।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৯ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যাবেন বর্তমান তথ্য সচিব কামরুন নাহার। তিনি বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ছুটি শুরুর আগে নিজ ক্যাডারে ফিরে যাবেন তিনি।

খাজা মিয়া বিসিএস প্রশাসন ক্যাডার দশম ব্যাচের কর্মকর্তা। এই ব্যাচের প্রথম সচিব হলেন তিনি। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়সহ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন খাজা মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ