,

১০০ জন অসহায় ও দুঃস্থ নারীর মাঝে নাসিরনগরে সেলাই মেশিন বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেকার,অসহায় ও দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের সম্পন্ন হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া আজ বৃহস্পতিবার সকালে নাসিরনগর উজেলার ১৩টি ইউনিয়নের ১০০ জন অসহায় ও দুঃস্থ নারীর মধ্যে বিতরণ শেষ হয়। নাসিরনগর লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের কৃতিসন্তান আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ব্যক্তিগত অর্থায়ানে উপজেলার ১৩টি ইউনিয়নে ১০০টি সেলাই মেশিন বিতরণ কার্যক্রম আয়োজন করেন।

জিয়া চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক মোঃ মোজেল উদ্দিন ভূইয়া,দেলোয়ার হোসেন চৌধুরী,লাল হোসেন চৌধুরী ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মোমেন,সিও মোঃ মাসুদ রানাসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরনের উদ্বোধন করেন সভায় ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক মোঃ মোজেল উদ্দিন ভূইয়া বলেন,ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরী অসহায় ও দুঃস্থ নারীদের পাশে থাকার চেষ্ঠা করছেন। এটি সর্ম্পূণ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত একটি কার্যক্রম। আশা করি আমাদের এই ক্ষুদ্র চেষ্ঠা বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্ঠিতে কিছুটা হলেও সহায়ক হবে।

 

 

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা