,

বিয়ের আসরে গর্ভবতী ৬ স্ত্রীকে নিয়ে হাজির স্বামী!

news-image

অনলাইন ডেস্ক : একটি বিয়ের অনুষ্ঠানে ছয় গর্ভবতী নারীকে নিয়ে হাজির হন এক ব্যক্তি। প্রিটি মাইক নামে এক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই ছবি প্রকাশ করা হয়। প্রিটি মাইক দাবি করেন, ওই ছয়জনই গর্ভে তার সন্তান ধারণ করছেন। ঘটনাটি আফ্রিকার দেশ নাইজেরিয়ার এবং প্রিটি মাইক নামে ওই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মালিকের আসল নাম মাইক ইজে-নওয়ালি নুয়োগু। তিনি নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোসের একটি নাইট ক্লাবের মালিক।

প্রিটি মাইক ইনস্টাগ্রামে তার আড়াই লাখ ফলোয়ারকে জানান, ‘কোনো কারসাজি নয়… আমরা আমাদের জীবনের সেরা সময় যাপন করছি’। ওই ছয় গর্ভবতী নারী তার সন্তানের মা হবে উল্লেখ করেন। এসময় তিনি প্রত্যেকের বেবি বাম্প স্পর্শ করে দেখার ভিডিও দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, প্রিটি মাইকের এর আগে একাধিক গার্লফ্রেন্ড ছিল। গত বছরের সেপ্টেম্বরে তিনি পাঁচজন নারীকে নিয়ে বিয়ের পোশাকে পোজ দিয়েছিলেন। ছবির নিচে তিনি লিখেন, ‘আমার তিনজন গার্লফ্রেন্ড এবং দুজন এক্সকে (সাবেক প্রেমিকা) বিয়ে করা আমার স্বপ্ন।

তিনি বলেন, ‘আমাদের সবার স্বপ্ন থাকে এবং আমাদের সবার কল্পনা থাকে।’

এর আগে ২০১৭ সালে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে কুকুর বাঁধার চেইনে একটি মেয়েকে বেধে এনে তিনি সমালোচনার শিকার হন। পরে এ কারণে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।

তার সর্বশেষ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার সমালোচনা করেছেন। অনেকে তার এই কাজকে ‘একই পাগলামি’ হিসাবে আখ্যা দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি