রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানি আর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছিল দুধ, ব্যবসায়ীকে কারাদণ্ড

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ২৭০ কেজি নকল দুধসহ আবদুর রাজ্জাক (৬০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পানি আর কেমিক্যাল দিয়ে দুধ তৈরি করে ঢাকায় সরবরাহ করেন তিনি।

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার ফুকুরহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আবদুর রাজ্জাক ফুকুরহাটি গ্রামের মৃত বিষুরুদ্দিনের ছেলে।

আশরাফুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখি পানির সঙ্গে এরারুড ও ইকোজেড মিশিয়ে দুধ তৈরি করছেন। তখন ৯টি গ্যালন নকল দুধ ও দুই কেজি এরারুড পাউডারসহ তাকে আটক করি।

আটক ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, প্রতিদিন ঢাকার মহাজনদের চাহিদা মতো ৮-৯ মণ দুধ সরবরাহ করি। এক মণ পানির মধ্যে ৫ কেজি ইকোজেড ও ১০০ গ্রাম এরারুড দিলেই দুধ তৈরি হয়ে যায়।

তিনি বলেন, এ ব্যবসা শুধু আমি করি না, যারা দুধ ঢাকায় দেয় তারা সবাই করে। বাজার থেকে দুধ কিনতে হয় ৭০- ৮০ টাকা কেজি। আর ঢাকার মহাজনরা ৫০ টাকা করে দাম দেয়। ৮০ টাকার দুধ ৫০ টাকায় বিক্রি করতে হয়। এতে পোষায় না। তাই ৪০ কেজির দুধে ১৫ কেজি নকল দুধ দিয়ে ঢাকায় পাঠাই।

ইউএনও আশরাফুল আলম বলেন, বুধবার সকালেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনের ২৫ ধারায় আবদুর রাজ্জাককে এক বছরের কারাদণ্ড প্রদান এবং ভেজাল দুধগুলো নষ্ট করা হয়।

তিনি বলেন, আমি শুনেছি উপজেলায় আরও কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা নকল দুধ তৈরি করে বিক্রি করছে। তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী