শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাবির কাছে খেতে এসে ধর্ষণ, হঠাৎ ঘরে ঢুকলো স্বামী!

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় পাশের বাড়ির ভাবিকে বেশ কিছুদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিলেন মুক্তার হোসেন। ভাবির স্বামী কাজের সুবাদে প্রায়ই বাইরে থাকায় সময়ে-অসময়ে ভাবির ঘরে আসতে চান মুক্তার।

হঠাৎ একদিন সেই সুযোগ হয়ে যায় মুক্তারের। ভাত খাওয়ার কথা বলে সম্প্রতি ভাবির ঘরে ঢোকেন তিনি। এ সময় রান্নাঘরে একা পেয়ে তাকে ধর্ষণও করেন মুক্তার। এ পর্যন্ত ঠিক ছিল, বিপত্তি বাঁধে তখনই; যখন সেই ভাবির ঘরে ঢুকে পড়ে তারই স্বামী!

এদিকে এ ঘটনায় পুরো এলাকাজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ২১ নভেম্বর মুক্তারের বিরুদ্ধে এমন অভিযোগ এনে নাটোরের বাগাতিপাড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার পরদিন অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাঝে মধ্যে ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত করতো প্রতিবেশী মুক্তার হোসেন। ১৮ নভেম্বর সকালের দিকে গৃহবধূর স্বামী রাজমিস্ত্রির কাজে বাইরে চলে যান। পরে সকাল ১১টার দিকে রান্না করছিলেন গৃহবধূ। এ সময় গৃহবধূর বাড়িতে আসেন মুক্তার। কথা বলার একপর্যায়ে ভাত খাওয়ার ইচ্ছে পোষণ করেন তিনি। এরপর পানি খেতে চাইলে গৃহবধূ পানি আনতে ঘরে ঢোকেন। এ সুযোগে গৃহবধূর ঘরে ঢুকে পেছন থেকে জড়িয়ে ধরে ধস্তাধস্তির একপর্যায়ে ধর্ষণ করে মুক্তার। এমন সময় ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষিত হতে দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন গৃহবধূর স্বামী। পরে মুক্তার পালিয়ে যায়।

এই প্রসঙ্গে বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক বলেন, গত রোববার (২২ নভেম্বর) সকালে ভুক্তভোগী গৃহবধূকে নাটোর আধুনিক হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তার মুক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ