শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে এক মামলায় জামিন পেলেন সাংবা‌দিক কাজ‌ল

news-image

হাইকোর্টে এক মামলায় জামিন পেলেন সাংবা‌দিক কাজ‌ল
অনলাইন ডেস্ক : শে‌রেবাংলানগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরের দা‌য়ের করা মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন ফ‌টো সাংবা‌দিক শ‌ফিকুল ইসলাম কাজ‌লকে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কাজলকে জামিনের এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

জ্যোর্তিময় বড়ুয়া বলেন, এ মামলায় গত ২৪ আগস্ট তাঁর জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। এরপর ৮ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করা হয়। ১৯ অক্টোবর শুনানি শেষে আদালত দুই সপ্তাহের রুল জারি করেন। এর পর আজ এ মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত।

রাজধানী ঢাকার শেরেবাংলানগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৯ মার্চ মামলা করেন মাগুরা-১ আসনের সরকারদলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর। এরপর ১০ ও ১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরো দুটি মামলা হয়। কিন্তু গত ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তাঁর ছেলে মনোরম পলক।

৫৩ দিন নিখোঁজ থাকার পর গত ৩ মে কাজলকে বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা গ্রেপ্তার দেখিয়ে যশোরে মামলা করা হয়। ওই মামলায় গত ২০ মে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কাজলকে অব্যাহতি দেন। কিন্তু সেদিন তাঁকে মুক্তি না দিয়ে কারাগারে পাঠানো হয়। ওই আদালতের আদেশে বলা হয়, তাঁকে (কাজল) ঢাকার সিএমএম আদালত থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাই তাঁকে মুক্তির নির্দেশ দেওয়া যাচ্ছে না। সেই থেকে কাজল কারাবন্দি।

কাজলকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে গত ১৯ অক্টোবর রুল জারি করেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ