বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মসজিদে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন মিয়া (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানা পুলিশ। নিহত শাহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামাল কালি গ্রামের আব্দুল কাহারের ছেলে।আজ রবিবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের বড়বাড়ি জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায় রবিবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. কামরুজ্জামান মামুনের পারিবারিক আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে ইলেকট্রিকের কাজ করছিলো শাহিন। করোনাভাইরাসের কারণে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২২ নভেম্বর পুনরায় কাজ শুরু করেন শাহিন। আজ দুপুরে কাজ করার সময় মসজিদে ব্যবহৃত রড ইলেকট্রিক মেশিন দিয়ে কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাহিন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. কামরুজ্জামান মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদটি আমাদের পারিবারিক মসজিদ। আজ কাজ শুরু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মারা যায়।থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক জানান,শাহিন আতুকুড়া গ্রামের একটি পারিবারিক মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা