,

যশোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ১

news-image

যশোর প্রতিনিধি : যশোরের রাজারহাট রেলক্রসিংয়ে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক আবকর আলী (৪৫) নিহত হয়েছেন। গুরুতর আহত হেলপারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যশোর ও খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

যশোরের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, কয়লাবাহী ট্রাকটি রেলক্রসিংয়ের গেট ভেঙে লাইনের ওপর চলে আসলে দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনের ক্ষতি হয়েছে। ট্রাকটি অপসারণের পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

স্থানীয় চাচঁড়া পুলিশ ফাাঁড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, যাত্রীবাহি ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস রাত ৭টা ৫০ মিনিটে যশোর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। মুড়ালি রেলক্রসিং অতিক্রম করার সময় নওয়াপাড়া থেকে আসা কয়লাবোঝাই ট্রাকটি গেট ভেঙে রেললাইনে উঠে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হন। চুর্ণ-বিচুর্ণ হয়ে যায় ট্রাকটি।

দুর্ঘটনায় হতাহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের