,

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত

news-image

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম হাসিনুর রহমান চাঁদ (২৫)। তিনি খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তাছির বিল্লা জানান, রাতে হাসিনুর রহমান চাঁদসহ কয়েকজন সীমান্তে গিয়েছিলেন। এ সময় ৬ নম্বর ব্যাটালিয়নের কুসনীমারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিনুরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, হাসিনুর মাদক চোরাকারবারি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি মাদক মামলায় কারাভোগ করেছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা