শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন প্রভু দেবা, জানা গেল পাত্রীর পরিচয়

news-image

বিনোদন ডেস্ক : ভাগ্নির সঙ্গে নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়ি বসতে চলেছেন কোরিওগ্রাফার, ডান্সার তথা পরিচালক প্রভু দেবা। গত সপ্তাহেই এমন গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে বলিউডে। এবার শোনা যাচ্ছে ইতিমধ্যেই বিয়ের পর্ব সেরেও ফেলেছেন প্রভু! হ্যাঁ, সেপ্টেম্বর সামনেই নাকি চুপিসারে বিয়ে সেরেছেন দাবাং থ্রি-র পরিচালক।

তবে ভাগ্নিকে বিয়ে করার কোনও সত্যতা মেলেনি। প্রভুদেবার ঘনিষ্ঠ ব্যক্তিরা জানান, ‘সব ভুয়া খবর। এক ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন প্রভুদেবা। তিনি সম্পর্কে তার আত্মীয় নন।’ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মাস দুয়েক আগে এক ফিজিওথেরাপিস্টকে বিয়ে করেছেন দক্ষিণ ভারতের এই তারকা। তবে পুরো ব্যাপারটাই তিনি সেরেছেন খুব গোপনে। তাই গণমাধ্যম তো দূরের কথা, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই বিষয়টি জানতেন না।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন প্রভুদেবা। চিকিৎসকদের পরামর্শে বেশ কয়েক মাস আগে এক ফিজিওথেরাপিস্টের কাছে যেতে শুরু করেন তিনি। কিছুদিনের মধ্যেই তাদের পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। তাই দেরি না করে গত সেপ্টেম্বরে বিয়ে করেন তারা।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে রামলতা ওরফে লতাকে বিয়ে করেন তিনি। তাদের তিন সন্তানও হয়। ২০০৮ সালে প্রভুদেবার বড় ছেলের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। ছেলের মৃত্যুর পরই স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরে বলে শোনা যায়। ২০১০ সালে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান প্রভুদেবা। তা থেকেই লতার সঙ্গে ২০১১ সালে বিচ্ছেদ হয়। কিন্তু নয়নতারার সঙ্গেও সম্পর্ক টেকেনি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ