,

সাকিবের নিরাপত্তায় ‘গান ম্যান’ নিয়োগ

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের নিরাপত্তা রক্ষায় একজন ‘গান ম্যান’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সশস্ত্র নিরাপত্তারক্ষী সাকিব আল হাসানের বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে থাকবেন।

বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজামুদ্দিন চৌধুরী বলেন, সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে সজাগ বিসিবিও। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আমরা সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গেও। বিসিবির তরফ থেকে সাকিবকে একজন দেহরক্ষী দেয়া হয়েছে। তার বাসা থেকে মিরপুর মাঠে আসা যাওয়ার সময় ওই গান ম্যান সাকিবের সঙ্গে থাকবেন।

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় এক পূজা মণ্ডপ উদ্বোধনের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে জড়ান সাকিব আল হাসান। এক যুবক ফেসবুক লাইভে এসে ছুরি হাতে সাকিবকে হত্যার হুমকি দেয়। পরে সুনামগঞ্জ থেকে ওই যুবককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী