নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু : ৭০ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এরইমধ্যে সামনে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। জার্মানির একটি খামারের প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির মেক্লেনবার্গ-ভোরপমমার্ন রাজ্যের পূর্বাঞ্চল ল্যান্ডক্রেইস রোস্টকের স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্স জানায়।

রোস্টকের পার্শ্ববর্তী অঞ্চলে একটি মুরগির খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই খামারে এইচ৫এন৮ ধরনের বার্ড ফ্লুর উপস্থিতি পাওয়া গেছে। খামারটিতে প্রায় ৪ হাজার ৫০০টি মুরগি আছে। শুরুতে সেগুলোকে মেরে ফেলা হবে। তবে আরও বেশ কটি জায়গায় খামারটির শাখা আছে। সব মিলিয়ে খামারের প্রায় ৭০ হাজার মুরগিকে মেরে ফেলতে হতে পারে।

স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র বলেন, এই রোগের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করতে এবং আরও ছড়িয়ে পড়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশু চিকিৎসকেরা বলছেন, বিভিন্ন স্থানে থাকা খামারটির প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলাটা জরুরি।

কয়েক সপ্তাহ ধরে ইউরোপে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বন্য পাখির মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ছে। তবে রয়টার্স বলছে, এই বার্ড ফ্লু মানুষের জন্য খুব একটা ঝুঁকিপূর্ণ নয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন