,

সাকিবের ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখে লজ্জা পেলেন তসলিমা

news-image

নিজস্ব প্রতিবেদক : কলকাতায় কালীপূজার অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের এক শ্রেণির মানুষের রোষের শিকার হয়েছেন সাকিব আল হাসান। এজন্য হত্যার হুমকিও পেয়েছেন সাকিব। পরে গতকাল সোমবার নিজের ইউটিউব চ্যানেলে ঘটনাটির ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ক্ষমা প্রার্থনাও করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

অনেকে সাকিবের ক্ষমা চাওয়াকে ইতিবাচকভাবে দেখছেন, আবার অনেকে নেতিবাচকভাবে। অনেকেই মনে করছেন সাকিব প্রচণ্ড চাপের মুখে এবং ভয়ে ক্ষমা চেয়েছেন। আরেকদল বলছেন, সাকিব কালীপূজায় গিয়ে ইসলাম ধর্মের ক্ষতি করেছেন। তবে তিনি যেহেতু ক্ষমা চেয়েছেন তাকে ক্ষমা করাই উচিত।

এবার এই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া দেখালেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, ‘সাকিবের ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখে লজ্জা পেলাম। সাকিব আল হাসান বিখ্যাত লোক। নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ তাকে ভালোবাসে। এমনকি দেশের প্রধানমন্ত্রী তাকে ভালোবাসেন। একটা গ্রামের লোক সোশ্যাল মিডিয়ায় থ্রেট করলো তো উনি একেবারে ‘আমি গর্বিত মুসলমান, আমি পূজামণ্ডপ উদ্বোধন করিনি, পূজার জন্য আমি কলকাতা যাইনি, অন্য একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। পথে এক মিনিটের জন্য মণ্ডপে অনেকের অনুরোধে শুধু গিয়েছি, আর যাবো না। এসব বলার কোনও দরকার ছিল না।’

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি