,

ধর্ষণের ভিডিও ধারণ করে গৃহবধূকে গণধর্ষণ!

news-image

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ধারণ করে তা দেখিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার টেংগারচর ইউনিয়নে ঘটনাটি ঘটে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আট বছর আগে তার বিয়ে হয়। তার স্বামী স্থানীয় একটি কারখানার শ্রমিক। দেড় বছর আগে নতুন বাড়িতে বৈদ্যুতিক তার ওয়ারিং করাকে কেন্দ্র করে স্থানীয় ইলেকট্রিশিয়ান রফিকের সঙ্গে তার পরিচয় হয়। ওই কাজ শেষ করার পরও রফিক তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। সে সুবাদে তাদের সঙ্গে রফিকের একটি সুসম্পর্ক গড়ে ওঠে।

এদিকে একদিন ওই নারীর বাড়ি ফাঁকা থাকার সুযোগে রফিক কৌশলে তাকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

এদিকে সেই ভিডিওর ভয় দেখিয়ে কয়েক মাস আগে রফিক ও তার পাঁচ-ছয় জন বন্ধু মিলে ওই গৃহবধূকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় নিয়ে গণধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখেন। লোকলজ্জার ভয়ে বিষয়টি তখন কাউকে না জানালেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন ওই গৃহবধূ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পেরেছেন তারা। তবে সংঘবদ্ধ ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা