পদত্যাগ করলেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধ অবসানে আজারবাইজানের যুদ্ধবিরতি স্বাক্ষরের জেরে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসিকানিয়ান। গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে মন্ত্রীর পদত্যাগের কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনা নাঘদালিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ওই চুক্তি স্বাক্ষরের পর নিজ দেশে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে আর্মেনিয়ার সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের পর প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের ওপর সরে যাওয়ার চাপ বৃদ্ধি অব্যাহত রয়েছে।

নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অংশ। কিন্তু সেখানে বসবাস ছিল আর্মেনীয় জনগোষ্ঠীর মানুষদের। সেখানে নিজেদের বিচ্ছিন্নতাবাদী সরকারও প্রতিষ্ঠা করেছিল তারা। সম্প্রতি তারই জেরে ছয় সপ্তাহ ধরে যুদ্ধ হয়েছে সেখানে। শেষ পর্যন্ত যুদ্ধে আর্মেনিয়া পর্যুদস্ত হয়ে পড়লে রাশিয়ার হস্তক্ষেপে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ত্রিদেশীয় চুক্তিতে আর্মেনিয়াকে কারাবাখের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ আজারবাইজানের হাতে ছেড়ে দিতে বলা হয়েছে।

ছয় সপ্তাহের যুদ্ধে আর্মেনিয়ার দুই হাজার তিনশ’রও বেশি সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর ওই চুক্তি স্বাক্ষর করায় প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। তীব্র চাপের মুখে পাশিয়ান কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছেন।

নিকোল পাশিয়ান দাবি করেছেন, আজেরি সামরিক বাহিনী আরও অগ্রসর হওয়ায় আরও ক্ষতি এড়াতে এবং মানুষের জীবন রক্ষার স্বার্থে চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। বিক্ষোভ সত্ত্বেও প্রধানমন্ত্রীর পদে থাকার ঘোষণা দিয়ে দেশে স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এর আগে গত শনিবার সাবেক কর্মকর্তাদের একটি গ্রুপকে গ্রেপ্তার করেছে আর্মেনিয়ার ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের পরিকল্পনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন