,

কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের আখালিয়াস্থ কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫ মিনিটে দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুনের এ ঘটনায় সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সিলেটের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

জানা গেছে, সকাল ১১টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। কর্মকর্তারা জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে। এটি ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র। এই মুহুর্তে বিভিন্ন যন্ত্রাংশ বিস্ফোরণ হয়ে ছড়িয়ে পড়ছে।

কী কারণে আগুনের ঘটনাটি ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে সময়ের সাথে সাথে আগুনের মাত্রা আরো ভয়াবহ আকার ধারণ করছে। আশেপাশের ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকেও আগুন নিয়ন্ত্রণের জন্য খবর দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি