অমিতাভ জোর করে চুমু খেয়েছিলেন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। রেখার সঙ্গে অতীত প্রেম কাহিনী নিয়ে মাঝে মধ্যে খবরের শিরোনাম হলেও অমৃতা সিংহের প্রতি ভালো লাগা নিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমন সংবাদ প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, অমৃতাকে নাকি অমিতাভ এতটাই পছন্দ করতে যে শ্যুটিংয়ের বাইরে অন্য নায়কের সঙ্গে অমৃতাকে দেখতে একেবারেই পছন্দ করতেন না। আর এই ভালো লাগা থেকেই নাকি এক বার এক পার্টিতে অমৃতার সঙ্গে খুব খারাপ আচরণ করে ফেলেছিলেন তিনি!

শোনা যায়, সেই পার্টিতে অমৃতাকে জোর করে চুমু খান অমিতাভ। পরে যদিও এমন আচরণের জন্য অমৃতার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তিনি।

ওই পার্টিতে ফিল্ম জগতের অনেকেই হাজির ছিলেন। অমিতাভ তাঁর সে সময়ের বন্ধু ড্যানির সঙ্গে গল্প করছিলেন। কিন্তু তাঁর চোখ ছিল কিছু দূরে থাকা অমৃতার উপর। পার্টি থেকে বেরিয়ে যাওয়ার সময় অমৃতা তাঁদের কাছে যান। অমিতাভ তাঁকে আরও কিছুক্ষণ থেকে যেতে অনুরোধ করেন। অমৃতা অনুরোধ রেখেছিলেন এবং সেখানেই তাঁদের সঙ্গে গল্প জুড়ে দেন। মূলত ড্যানির সঙ্গেই নাকি কথা বলছিলেন অমৃতা। এক সময় ড্যানি এবং অমৃতা দু’জনে মঞ্চে নাচতে চলে যান। এ সবই দাঁড়িয়ে দেখছিলেন অমিতাভ।

ড্যানির সঙ্গে অমৃতাকে নাচতে দেখে একেবারেই ভাল লাগছিল না বিগ বি-র। আচমকাই তিনি একটি কাণ্ড ঘটিয়ে বসলেন। মঞ্চে উঠে অমৃতার হাত ধরে নিজের দিকে টেনে তাঁকে চুমু খান। পার্টিতে সকলের চোখেই তখন বিস্ময়। আকস্মিক এই ঘটনায় সকলেই তখন একটা ঘোরের মধ্যে। ঘোর কাটিয়ে অমৃতাও লজ্জায় এবং রাগে পার্টি ছেড়ে রেস্ট রুমে চলে যান।

বিষয়টি যে ঠিক হয়নি তা বুঝেছিলেন অমিতাভ। পরে অবশ্য অমৃতার কাছে এর জন্য ক্ষমাও চেয়ে নেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন