,

৩৪-এ পা দিলেন সানিয়া মির্জা

news-image

স্পোর্টস ডেস্ক : সানিয়া মির্জার জন্মদিন ছিল ১৫ নভেম্বর। ৩৪-এ পা দিলেন ভারতীয় টেনিস সেনসেশন। বন্ধু, ভক্ত, শুভার্থীরা শুভেচ্ছায় সিক্ত করলেন সানিয়াকে। জীবনের সুন্দর ৩৪ বছর কাটানোর পর এই ভারতীয় টেনিসকন্যার উপলব্ধি, ‘এই আছি বেশ। এভাবেই কেটে যাক সকাল-সন্ধ্যা। জীবন সত্যিই সুন্দর …।’

সানিয়ার জন্মদিন অপূর্ব সুন্দর করে তুলতে যুবরাজ সিং টুইটে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। লিখেছেন, তুমি মিরচি মম। সামনের বছরটাও যেন তোমার সুন্দর কাটে। তাকে টক-মিষ্টি নামে না ডেকে ‘ঝাল’ বলে সম্বোধন করায় খুশি সানিয়া।

তবে জন্মদিনে স্বামী শোয়েব মালিকের কাছ থেকে কী উপহার পেয়েছেন, তা জানাননি সানিয়া। ২০১৮ সালের অক্টোবরে তার কোলজুড়ে আসে ইজহান। পাকিস্তানি বাবা ও ভারতীয় মা’র প্রথম সন্তান। ছেলেকে নিয়ে ভীষণ সুখী এই পাক-ভারত দম্পতি।

ছয় বছর বয়স থেকে টেনিস খেলে আসছেন মেয়েদের ডাবলসে সাবেক বিশ্বের এক নম্বর খেলোয়াড় সানিয়া। ছয়বারের গ্র্যান্ড স্লাম ডাবলসজয়ী হায়দরাবাদি কন্যা ২০১০ সালের এপ্রিলে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের