,

ক্ষুদ্ধ প্রবীণ নেতাকে পায়ে ধরে সভায় ফেরালেন পলক

news-image

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় মঞ্চে বসিয়ে সম্মান না দেয়ায় ক্ষুদ্ধ হয়ে সভাস্থল ত্যাগ করে চলে যাচ্ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট সাজেদুর রহমান খাঁন। এসময় পা চেপে ধরে তাকে সভায় ফিরিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার সকাল ১১ টা ২০ মিনিটে এন এস সরকারি কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হলে আমন্ত্রিত অতিথিরা মঞ্চে উঠেন। এসময় দলের পক্ষ থেকে সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়। পরিচয়পর্বের শেষ দিকে মাইকে সাজেদুর রহমান খানের নাম ঘোষণা করা হলে তিনি দর্শক সারির চেয়ার থেকে উঠে দাঁড়ান। এসময় চলে যেতে উদ্যত হলে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ তাকে বসতে বলেন। এতে তিনি কর্ণপাত না করে মিলনায়তনের গেট পর্যন্ত চলে আসেন।

এসময় দ্রুতগতিতে মঞ্চ থেকে নেমে দৌড়ে গেটের কাছে উপস্থিত হয়ে সাজেদুর রহমান খানের কাছে এসে তাকে ফিরে যেতে অনুরোধ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি তাতেও না রাজী হলে শত শত ডেলিগেটের সামনে সাজেদুর রহমান খাঁনের দুই পা চেপে ধরেন। তখন সাজেদুর রহমান খাঁন ফিরে আসেন এবং মঞ্চে তার আসনের ব্যবস্থা করা হয়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা