,

১২ বছরের মেয়ের সঙ্গে ৬০ বছরের বৃদ্ধার বিয়ে!

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে ১২ বছরের মেয়ের সাথে ৬০ বছর বয়সী মোহাম্মাদ ফকিরের বিয়ের ঘটনা ঘটেছে। ১২ বছরের শিশুটি একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

গত ২০ অক্টোবর গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে শিশুটিকে বিয়ে করে ওই বৃদ্ধ।

বিয়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেয়ের মা ফাতেমা বেগম। বাল্যবিয়ের ব্যাপারে মেয়ের বাবা মো. হাবিব পেয়াদা বাধা দিলে তার স্ত্রী গোপনে বিয়ের পিঁড়িতে বসান নাবালিকা কন্যাকে।

পরে মেয়ের বাড়িতে নতুন জামাই হিসেবে মোহাম্মদ গেলে মেয়ের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে। মোহাম্মদ ফকির সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের মৃত কালু ফকিরের ছেলে। বিয়ের ঘটনা ঘটে সদরপুর উপজেলার সতেররশি গ্রামে।

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদরপুরের ইউএনও পূরবী গোলদার ওই মেয়ের বাড়িতে যান। পরে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বর মোহাম্মদ ফকির, মেয়ের মা ফাতেমা বেগম, বিয়ের সাথে জড়িত মেয়ের নানা ও নানীকে আটক করেন।

পরে বাল্যবিয়ের দায়ে বর মোহাম্মদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

অপরদিকে আদালত মেয়ের মা ফাতেমা বেগমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়ের নানা-নানীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও পূরবী গোলদার সাংবাদিকদের জানান, ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের বিভিন্ন ধারায় এ শাস্তি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের