,

আগ্রাবাদে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মারুফ চৌধুরী মিন্টু (২৮) আগ্রাবাদের দামুপুকুর পাড় এলাকার কামাল চৌধুরীর ছেলে।

শুক্রবার রাত ৮টার দিকে নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মারা যায় বলে জানিয়েছেন তার বড় ভাই স্থানীয় পাঠনটুলি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে, বৃহস্পতিবার রাতে মিন্টুর ওপর হামলা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে যুবলীগ নামধারী সন্ত্রাসী মোস্তফা কামাল টিপুর লোকজন বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হোটেল আগ্রাবাদের সামনে আমার ভাই মিন্টুর ওপর হামলা চালায়। টিপুর নেতেৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। আজ রাতে রয়েল হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ বলেন, গতকাল রাতে আগ্রাবাদ এলাকায় রমজান ও মিন্টুর মধ্যে মারামারিতে মিন্টু আহত হয়। আজ রাতে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এখনও মামলা হয়নি। মামলা হওয়ার পর আসামি গ্রেপ্তারে অভিযান চালাব। খবর: ইউএনবি

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী